রেমবো ত্রিপুরা
১৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪৮ জন

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কৃতক আয়োজিত এ্যাকশন এইড বাংলাদেশ–এর। সহযোগিতায় চাইল্ড জার্নালিস্ট গ্রুপের সদস্যদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সদর বিএনকেএস এনজিও সভা কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কিশোর ও কিশোরীদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, শিশু অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা। এছাড়া বিএনকেএস এনজিও ওইএসআইএসএস প্রকল্পের প্রোগ্রাম ও স্পন্সর অফিসার মংক্য ওয়াং মারমা ও ফিল্ড অর্গাইজার ক্যথুইঅং মারমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

 বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিকতা চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতেও চাইল্ড জার্নালিস্টদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা সংবাদ লেখা, উপস্থাপনা এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে কাজ করার আগ্রহ পাচ্ছেন। ভবিষ্যতে তারা শিশু অধিকার ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।

অন্যদিকে বিএনকেএস এনজিও আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশ সহযোগিতায় মহিলাদের নিয়ে কৃষি ও পশুপালন বিষয়ক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!