নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৪৭ জন

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

Copy Link

বান্দরবানের রুমা প্রেস ক্লাবে গভীর অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে চলা অনিয়ম, বৈষম্যমূলক আচরণ, স্বেচ্ছাচারিতা এবং অস্বাভাবিক সাংগঠনিক পরিবেশের অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন প্রেস ক্লাবের তিন গুরুত্বপূর্ণ সদস্য। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পদত্যাগকারী সদস্যরা হলেন— রুমা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মংহাইথুই মারমা, কার্যনির্বাহী সদস্য অংবাচিং মারমা এবং সদস্য উবাসিং মারমা। তারা সম্প্রতি প্রেস ক্লাব সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

জানা গেছে, কোষাধ্যক্ষ মংহাইথুই মারমা দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সাঙ্গু পত্রিকার সঙ্গে যুক্ত। কার্যনির্বাহী সদস্য অংবাচিং মারমা কর্মরত রয়েছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক নতুন সময় ও আঞ্চলিক দৈনিক দেশের কথা পত্রিকায়। অন্যদিকে সদস্য উবাসিং মারমা কাজ করছেন The Daily Observer, দৈনিক সংবাদ সারাবেলা এবং আঞ্চলিক দৈনিক চট্রলা পত্রিকায়।

এর আগে রুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা-ও পদত্যাগ করেছিলেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) সকালে প্রেস ক্লাবের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন দায়িত্ব পালনের পরও বর্তমান কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা গভীরভাবে হতাশ। বিশেষ করে প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, বিতর্কিত কর্মকাণ্ড এবং একক কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলে তারা বলেন, এসব কারণে সংগঠনের স্বাভাবিক ও সুস্থ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে প্রেস ক্লাবের ভেতরে এমন কিছু নীতিমালা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব এবং গণমাধ্যমের স্বাধীন চর্চার সঙ্গে সাংঘর্ষিক বলেও অভিযোগ করা হয়েছে। নৈতিক ও পেশাগত দায়বদ্ধতা থেকেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

তবে পদত্যাগের মধ্যেও দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে রুমা প্রেস ক্লাব সকল ধরনের বৈষম্য, বিভাজন ও ব্যক্তিকেন্দ্রিক প্রভাবমুক্ত হয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা বলেন, “আমি উল্লিখিত তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছি।”

স্থানীয় সাংবাদিক মহলের অভিমত, একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগ রুমা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ সংকটকে প্রকাশ্যে এনে দিয়েছে। এখন পরিস্থিতি সামাল দিতে সংগঠনের নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

আরো পড়ুন→ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!