মোহাম্মদ শাকিব হোসেন
১২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যে রাঙামাটিতে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে কে রায় সড়ক ঘুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাকটর রেণুকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম। এছাড়াও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন লাবনী বড়–য়া ও এশিয়া চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। একজন রোগীর সেবাযতœ, মানসিক সাহস জোগানো এবং চিকিৎসা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নার্সদের ভূমিকা অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রেই তাদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না। তাই আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

ডা. নূয়েন খীসা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে দক্ষ ও মানবিক নার্স তৈরি করা সময়ের দাবি। রোগীদের পাশে থেকে দিন-রাত নিরলস পরিশ্রম করে নার্সরা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করে তুলছেন। তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

আরো পড়ুন→এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

বান্দরবানে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হতে যুবক আটক, পুলিশে সোপর্দ

রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাবের আত্মপ্রকাশ

শিক্ষা খাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: বান্দরবান সফরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে

নোয়াপতংয়ে শন সূচী চাকমার মৃত্যুতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর সমবেদনা

১০

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

১১

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১২

নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

১৩

বেতছড়া স্কুল এন্ড কলেজে খাদ্য সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

১৪

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

১৫

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

১৬

আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

১৭

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

১৮

ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

১৯

জিয়াউর রহমানের সমাধিতে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

২০