খালেদ মাহবুব খাঁন আরাফাত
১২ মে ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৯ জন

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

Copy Link

বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, “গত ১৭ বছর অনেকেই শিকারি মনমানসিকতা নিয়ে সাংবাদিকতা করেছেন, যেখানে নির্দিষ্ট কাউকে টার্গেট করে বিপদে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। এ ধরনের সাংবাদিকতা কাম্য নয়।” তিনি আরও বলেন, “আমরা আপনাদের কারিগরি প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু সাংবাদিকতার নৈতিকতার জায়গাটি আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে।”

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি আগামী ১৪ মে সম্পন্ন হবে। এতে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাফাত রহমান এবং সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস. এম. হাসান, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের সাংবাদিকরা আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ভূমিকা রাখবেন।

আরো পড়ুন→পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!