Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : April 14, 2026
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় প্রেসক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ। সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইউনুছ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, দৈনিক সাংগু পত্রিকার প্রতিনিধি মোঃ ইফসান খান ইমন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর, ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আবদুর রশিদ, দৈনিক দিনকাল প্রতিনিধি জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সানজিদা আক্তার রুনা, হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ শাহীনসহ অন্যান্য সদস্যরা।

নির্বাচনে মোট ১৩ জন সদস্যের মধ্যে ৮ ভোট পেয়ে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ ৫ ভোট পান।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতভাবে ১৩ ভোট পেয়ে দৈনিক যুগান্তর ও এশিয়ান টেলিভিশন, পাহাড় কণ্ঠ ডটকম প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল নির্বাচিত হন।

অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: আবদুর রশিদ, সহ-সভাপতি: মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক: মোহাম্মদ ইউনুছযুগ্ম সম্পাদক: জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও পাঠাগার সম্পাদক: সানজিদা আক্তার রুনা, দপ্তর ও প্রচার সম্পাদক: হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক: মোঃ শাহীন, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—আবদুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

আরো পড়ুন→কক্সবাজারে ধর্ষণে ব্যর্থ হয়ে ১৬ বছরের চাকমা তরুণীকে হত্যার অভিযোগ