নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে

Copy Link

আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদফতরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নূর- ই-আলম মোহাম্মদ জোবায়ের সারওয়ার।

শুক্রবার(১০এপ্রিল) রাত ৮টায় বান্দরবান সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, একসময় কেওক্রাডং পাহাড়কে দেশের সর্বোচ পর্বতশৃঙ্গ হিসেবে ধরা হতো। তবে পরবর্তীতে সাকাহাফং (১ও২), যৌত্লাং,যৌগিহাফং, আইত্লাং এবং তহজিংডং (১ও২) সহ কয়েকটি পর্বত শৃঙ্গকে সর্বোচ্চ হিসেবে দাবী করা হয়।

এবিষয়ে সঠিক তথ্য নির্ধারনে গত ৪এপ্রিল থেকে জরিপ অধিদপ্তরের উদ্যােগে চারটি দলে মোট ২৭জন সদস্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এই কার্যক্রম ১২এপ্রিল পর্যন্ত চলবে।

এরই মধ্যে বান্দরবানের আটটি পর্বতশৃঙ্গের বৈজ্ঞানিক ভিত্তিতে পরিমাপ করা হয়েছে এবং শনিবার আরও একটি পর্বতের পরিমাপ করা হবে বলে জানান তিনি। সব পর্বতগুলো ভারত মিয়ানমারের সীমান্ত এলাকা বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বলে উল্লেখ করেন তিনি।

জরিপের কার্যক্রম শেষে প্রাপ্ত তথ্য যাচাই -বাছাই করে সরকারী সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সারওয়ার। তিনি যোগ করেন সরকারীভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হলে বান্দরবানের পর্যটনের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ, মো.বশির উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে মাইনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!