নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে মাইনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে অ্যান্টি-পারসোনেল মাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)সহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় জননিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ১০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত পিলার ৫৩ ও ৫৪ এর মধ্যবর্তী ছড়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

৫টি অ্যান্টি-পারসোনেল মাইন,

৫টি আইইডি,১টি ডেটোনেটর,১টি সোলার প্যানেল,বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ,

মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক,

এবং কিছু সিভিল পোশাক।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাইন ও আইইডিগুলো তাৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে নিরাপদ করা হয় এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, একই দিন দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন বাইশফাঁড়ি বিওপি’র সদস্যরা পৃথক আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৩৭/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

৩০ কেজি দাহ্য পাউডার,

৩০ কেজি মেথাইল ইথাইল কিটোন পারঅক্সাইড,

৩০ রোল নাইলন কাপড়,

এবং ৩০ লিটার দাহ্য রাসায়নিক তরল।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন→নিজ নামে উদযাপিত হবে পাহাড়ের সামাজিক উৎসব: দীপেন দেওয়ান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!