নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৫ জন

বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

Copy Link
Screenshot

পাহাড় কন্ঠ ডেস্ক

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সাথে সাথে জেলা পরিষদ স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীর শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

প্রথমে বান্দরবান ৩০০নং আসনে সংসদ সদস্য সাচিং প্রু জেরী স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীর শহীদদের প্রতি সম্মান জানান। পর্যায়ক্রমে, জেলা পরিষদের চেয়ারম্যান,অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার, মোঃ আবদুর রহমান, স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।

এসময় পুলিশ প্রশাসন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি),পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড এর নির্বাহী কর্মকর্তাগন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক, মো. আবু তালেব, এস, এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল এবং বিভিন্ন স্কুল ও কলেজের শির্ক্ষাথীদের অংশগ্রহণে প্যারেড়, মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন করা হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষধ পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

আরো পড়ুন→চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ২ পর্যটকের করুণ মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!