নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২৩ জন

ঈদুল ফিতর ও সাংগ্রাই উপলক্ষে খেলোয়াড়–ক্রীড়া সংগঠকরা পেল শুভেচ্ছা উপহার

Copy Link

পবিত্র ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই উপলক্ষে বান্দরবান সদর উপজেলার খেলোয়াড়,প্রয়াত ক্রীড়া ব্যাক্তিত্বদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার পরিষদ কনফারেন্স কক্ষে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।

সাবেক সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল)–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান এম.এ.মোমেন চৌধুরী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারন সম্পাদক ও শিক্ষক মো.জসিম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রহিম উল্লাহ্‌ ভুইয়া প্রমুখ।

এসময় স্থানীয় ক্রীড়া সংগঠক,খেলোয়াড়,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, পবিত্র ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই এর মতো ধর্মীয় উৎসব উপলক্ষে সদর উপজেলা এর খেলোয়াড়দের মাঝে উপহার সামগ্রী বিতরনের এমন উদ্যোগ কে স্বাগত জানান।

তিনি বলেন, উৎসবমূখর পরিবেশে ঈদ ও সাংগ্রাই উদযাপন উপলক্ষে খেলোয়াড়দের মাঝে এমন উপহার বিতরন চমৎকার একটি সিদ্ধান্ত।

ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) তার বক্তব্যে বলেন, প্রতি বছরই নিজস্ব উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর, মাহাঃ সাংগ্রাইকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় এবং সংগঠকদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন উদ্যোগ গ্রহন করে থাকি।এমন উপহার খেলোয়াড়দের মনোবল বাড়াতেও ভূমিকা রাখে। এসময় লুৎফুর রহমান (উজ্জ্বল) আরও বলেন, শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলা কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সবাইকে একযোগে ক্রীড়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।

এদিন প্রয়াত ক্রীড়া ব্যাক্তিত্বদের পরিবারের সদস্য,ফুটবল,হকি,সাইক্লিস্ট,জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্যসহ বেশকিছু ইভেন্ট এর ২০ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।এছাড়াও স্থানীয় দুটি ক্লাব কে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১০

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১১

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১২

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৩

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৪

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

১৫

বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৬

পাহাড়ি ঢলে সেতু ভেঙে সোনাই সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১৮

বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

১৯

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২০
error: Content is protected !!