Khaled Mahabub Khan Arafat
৩ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৩ জন

বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন পার করছে দুর্গম কুরুকপাতার প্রেন্নই শিক্ষালয়ের শিক্ষার্থীরা

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘প্রেন্নই শিক্ষালয়’। দীর্ঘসময় যাবৎ বিশুদ্ধ পানির তীব্র সংকটে জীবন যাপন করছেন এখানে শিক্ষার্থীরা। শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে পানি ও খাদ্য সংকটে প্রায় অচল।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একমাত্র নির্ভরযোগ্য ছোট্ট ঝিরির পানির প্রবাহ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে একই স্থানে বহু মানুষ গোসল , কাপড় ধোয়া ও রান্না-বান্নার কাজে পানি ব্যবহার করছেন। একই সঙ্গে অনিরাপদ ওই পানি পান করায় শিশু ও গ্রামবাসীদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। গতকয়েকদিনে অন্তত ২০ জনের বেশি ছেলে-মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

অভিভাবকদের অভিযোগ, বিশুদ্ধ পানির অভাবে শিশুদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করছে , যা অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।

এদিকে পার্বত্য জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা, একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং আবাসন সংকট নিরসনের আশ্বাস দিলেও বাস্তবে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এলাকাবাসীর দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত বাজেট আত্মসাৎ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, গভীর নলকূপ স্থাপন , স্বাস্থ্যসেবা চালু এবং প্রকল্পের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।

আরো পড়ুন→দুর্গম পাহাড়ে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে রুমা জোনের ব্যতিক্রমী উদ্যোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১০

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১১

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১২

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৩

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৪

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৬

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৭

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৮

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৯

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

২০
error: Content is protected !!