নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৯ জন

গণমামলায় আটক নাগরিকদের মুক্তি ও মামলা পুনর্মূল্যায়নের আহ্বান নাগরিক সমাজের

Copy Link
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাজনৈতিক বিবেচনায় দায়ের করা গণমামলায় আটক বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার নাগরিকদের অবিলম্বে জামিনে মুক্তি এবং সংশ্লিষ্ট মামলাগুলোর পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক সমাজের ৩০ জন প্রতিনিধি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে, যেগুলোর অনেকটিতে একেক মামলায় হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলার বহু আসামির বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দীর্ঘ সময় ধরে জামিন না দিয়ে আটক রাখা হয়েছে, যা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেক আটক ব্যক্তি বয়স্ক ও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এ অবস্থায় মানবিক বিবেচনায় তাদের জামিন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শেষে বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে এবং সম্প্রতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীও গণমাধ্যমকে জানিয়েছেন যে, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে দায়ের হওয়া মামলাগুলো পুনর্মূল্যায়ন করা হবে। নাগরিক প্রতিনিধিরা সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, “অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবাধিকার সংরক্ষন পরিষদ। খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি। ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআই-বি।অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, আইন ও সালিস কেন্দ্র। শিরীন পারভিন হক, সদস্য, নারী পক্ষ। ড. শহিদুল আলম, আলোকচিত্রী। ড. সামিনা লুৎফা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট তবারক হোসেন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রেহেনুমা আহমেদ, লেখক। তাসনিম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. জোবাইদা নাসরীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. খায়রুল চৌধুরী, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. ফিরদৌস আজিম, অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ড. সাদাফ নূর, অধ্যাপক, ল্যানচেস্টার ইউনিভার্সিটি। ড. নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী। পাভেল পার্থ, লেখক ও গবেষক। অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক, বি এন ডব্লিউ এল এ। সায়দিয়া গুলরুখ, সাংবাদিক। মনিন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন। পারভেজ হাসেম, আইনজীবী ও মানবাধিকার কর্মী। জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ। অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। সাঈদ আহমেদ, মানবাধিকার কর্মী। দীপায়ন খীসা, মানবাধিকার কর্মী। মেইনথিন প্রমীলা, আদিবাসী অধিকার কর্মী। হানা শামস আহমেদ, পিএইচডি গবেষক, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা।

 আরো পড়ুন→শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!