নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬০ জন

নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাব, দুর্নীতি দমন কমিটি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ, পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ, নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতার পথকে সুগম করেছে। তাদের স্মরণে আয়োজিত এ ধরনের কর্মসূচি আমাদের জাতীয় চেতনা আরও শক্তিশালী করে।

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এ আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়ার শক্তি পেয়েছিল, যা পরবর্তীতে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় উপস্থিত অন্যান্য বক্তারাও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন→ইফতার বিতরণে বাধা ও নারীদের হয়রানিতে অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!