নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩৯ জন

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Copy Link

রুমা প্রতিনিধিঃ রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, স্কিপিং দৌড়, হাঁড়ি ভাঙা, মোরগ লড়াই, বল নিক্ষেপ, স্মৃতিশক্তি পরীক্ষা প্রভৃতি। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মো. এমদাদুল হক শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, রুমা থানার অফিসার ইনচার্জ ওসি মানস বড়ুয়া, রুমা সাগু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈপ্রুচিং মারমা, রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

স্কিপিং প্রতিযোগিতায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিথি দাস প্রথম স্থান অর্জন করে। এছাড়াও সামগ্রিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্যও সে প্রথম স্থান লাভ করে। অনুভূতি প্রকাশ করে মিথি দাস বলেন, “খেলায় অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি। পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। প্রতি বছর এমন আয়োজন করায় প্রিয় শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাঁরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন’ গড়ে তুলতে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

এ বছর শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘সেরা পারফরমার পুরস্কার’ ও ‘পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী পুরস্কার’ প্রদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনে উৎসবের আমেজে উদ্‌যাপিত হয় পুরো অনুষ্ঠান।

আরো পড়ুন→বান্দরবান বিশ্ববিদ্যালয় ঘেঁষে বালু উত্তোলন, ঝুঁকিতে ছাত্রাবাস

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

৮ বছরেও চালু না হওয়া জয়িতা ভবন সংস্কারে দের কোটি টাকা বরাদ্দ

১০

বান্দরবানে আগামী শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

১১

নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ

১২

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেএসএসের

১৩

বান্দরবানে অনূর্ধ্ব-১৫ এর খেলোয়াড়দের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বান্দরবানে ৪ জুলাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে রেইছায় প্রস্তুতি সভা

১৫

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

১৭

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

১৮

৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

১৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

২০
error: Content is protected !!