নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮৫ জন

বান্দরবান বিশ্ববিদ্যালয় ঘেঁষে বালু উত্তোলন, ঝুঁকিতে ছাত্রাবাস

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে করে পাশের ছাত্র হোস্টেলসহ আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে সুয়ালক এলাকার বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের উত্তর পাশে নিচে ঝিরি থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এসব বালু উত্তোলনে জড়িত রয়েছে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার আমীর হোসেন,বাজালিয়া বড়দুয়ারা এলাকার বাসিন্দা নুরুল আবচারসহ একটি সঙ্গবদ্ধ চক্র। এতে মাটির স্তর দুর্বল হয়ে ভাঙন বা ধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিয়ে বেশি আশংঙ্খা করছেন করছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষার্থী জানান, বালু উত্তোলনের ফলে

হোস্টেল ভবনটি ভাঙন বা ধসে পড়ার চরম ঝুঁকি সৃষ্টি হতে পারে।ফলে হোস্টেল রক্ষায় প্রশাসনের দ্রুত হস্থক্ষেপ কামনা করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে কাইচতলি এলাকার নুরুল আবচার (যিনি সুয়ালক ইউপির কাইচতলি নতুন পাড়া এলাকায় আলোচিত পাহাড় কাটা মামলার অন্যতম আসামী) আমির হোসেনসহ বেশ কয়েকজনের যোগসাজশে বিশ্ববিদ্যালয় ছাত্র হোস্টেলের নিচে একটি মৃত ঝিরি থেকে অবাদে বালুউত্তোলন করছে তারা।যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভাঙনের কবলে পড়ার চরম সম্ভবনা রয়েছে হোস্টেলটি।জেলার সর্বউচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলটি রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি নষ্ট করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ।

জানতে চাইলে অভিযুক্ত নুরুল আবচার বলেন, অন্য কাজ না থাকায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বালু গুলি তিনিই নিচ্ছেন। বালু পরিবহন করতে আমীর হোসেনের সাথে কথা বলে ৩৫ হাজার কাটা ব্যয় করে রাস্তা তৈরি করেছেন তিনি।এছাড়াও সুয়ালক উত্তর কাইচতলী নতুন পাড়া এলাকায় চাঞ্চল্যকর পাহাড় কাটার অন্যতম আসামী বলে জানান তিনি।

পক্ষান্তরে আমীর হোসেনের ঠিকানা বা ফোন নাম্বার না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে জানা নেই।

এবিষয়ে জানতে বান্দরবান সদর ইউএনও মারুফা সুলতানা খান হীরামনিকে একাধিকবার মুঠোফোনে কল ও ক্ষুদেবার্তা পাঠালেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বিষয়টি জানা ছিলনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

১০

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

১১

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

১২

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

১৩

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

১৪

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১৫

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১৬

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১৭

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৯

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

২০
error: Content is protected !!