নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

রুমায় ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ১৭৩ জন দায়িত্বপ্রাপ্ত

Copy Link

রুমা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১৭৩ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে ছিল নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ।

কারও কাঁধে ব্যালট বাক্স, কারও হাতে নির্বাচন সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজের বস্তা। অনেকে ফাইলপত্র গুছিয়ে নিচ্ছেন, কেউ দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন।

উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ চক্রবর্তী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম কালাপাড়া সরকারি ভোটকেন্দ্রে।

একই বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাটিন বম দায়িত্ব পালন করবেন ফুয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

 তারা জানান, দুর্গম এলাকায় দায়িত্ব পাওয়ায় সকাল সাড়ে আটটা থেকেই সহকর্মীদের নিয়ে নির্বাচন অফিসে উপস্থিত হন। সরঞ্জাম বুঝে নিয়ে এখন তাদের দলকে কিছু পথ নৌকায় এবং বাকিটা পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছাতে হবে।

নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে দায়িত্ব পালনের অপেক্ষায় ছিলেন আনসার ও ভিডিপি সদস্যরাও। পাইন্দু ইউনিয়নের দুর্গম নিয়াংখ্যংপাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নারী আনসার সদস্য সিংমেহ্লা মারমা বলেন, “সকাল থেকেই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। দায়িত্ব পালনে কোনো অসুবিধা হবে না।” তার মতো আরও অনেক সদস্য দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাসেল দে জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রুমা উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ১০ শতাংশ রিজার্ভসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসারসহ মোট ১৭৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ উপজেলায় মোট ২৩ হাজার ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নবনিবন্ধিত তরুণ ভোটাররাও প্রথমবারের মতো ভোট দেবেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জাম নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ এসআই ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে ১৯টি কেন্দ্র তদারকিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!