নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

সংসদ নির্বাচনে ৩৮ বিজিবির পূর্ণ প্রস্তুতি: শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের প্রত্যয়

Copy Link

থানচি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সহায়তার লক্ষ্যে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস ব্রিফিংয়ে ৩৮ বিজিবি জানায়, সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে তারা কাজ করবে।

বিজিবি জানায়, ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

গত ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে ৩৮ বিজিবি। বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবান সদর ও থানচি উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। জেলার ৭টি উপজেলার মধ্যে দুটি উপজেলায় দায়িত্ব পালন করবে ৩৮ বিজিবি এবং সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে।

ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং বিজিবির হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, দুর্গম থানচি উপজেলার মোবাইল নেটওয়ার্কবিহীন ভোটকেন্দ্রগুলোতে স্টারলিংক ও রেডিও লিংক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে। এছাড়া প্রয়োজন হলে নির্বাচন সামগ্রী ও কর্মকর্তাদের দুর্গম কেন্দ্রে পৌঁছাতে বিজিবি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক। এসময় সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে শীতার্তদের মাঝে ২৫০ জন ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।

আরো পড়ুন→রুমায় হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংহতি আন্দোলনের জোরালো প্রচারণা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!