Khaled Mahabub Khan Arafat
৩১ জানুয়ারি ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২৫ জন

ভুয়া ব্যবস্থাপনা কমিটি দিয়ে চলছে বান্দরবান জিপ মালিক সমবায় সমিতি!

Copy Link

বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর সর্বশেষ নির্বাচনে ভুয়া ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা নয়জনের ব্যবস্থাপনা কমিটির ফলাফল বিবরনীতে এমন চাঞ্চল্যকর তথ্যের সন্ধান মিলেছে। এতে দেখা যায় ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সমিতির অফিস ঘরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ অনুসন্ধান এবং পর্যালোচনা করে ফলাফল বিবরনীতে ব্যবস্থাপনা কমিটির একাধিক নেতৃবৃন্দের উল্লেখিত নাম নিয়ে সন্দেহ,সংশয় ও প্রশ্ন দেখা দিলে বিষয়টি সরাসরি জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমের নজরে আনা হয়।

গত সোমবার (২৬ জানুয়ারি) মুঠোফোনে তিনি জানান, এটা বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটি সাক্ষরিত ফলাফল বিবরনী। যা নির্বাচনের পর জেলা সমবায় কার্যালয়ে দাখিল করেছে। এসময় তিনি জোর দিয়ে জানান,এটাই জিপ মালিক সমিতির সর্বশেষ নির্বাচনী ফলাফল বিবরনী। তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা,২০০৯-এর বিধি ৩ অনুসারে প্রাপ্ত নথি পর্যালোচনা করে দেখা যায়, সমবায় কার্যালয়ে দাখিল করা তালিকার ২ থেকে ৩ জন ব্যাতীত কাউকেই শনাক্ত করা যাচ্ছে না।

পরে কমিটির এক সহসভাপতি ও এক পরিচালক মুঠোফোনে জানান, আমরা কোনও নির্বাচন করি নাই।আজই প্রথম বিষয়টি শুনলাম। কোন কমিটিতে রাখা হয়েছে এই বিষয়ে আমরা জানতামই না। এবিষয়ে আমাদের অবগত করা হয় নাই। তবে পর্যটকবাহী গাড়িভাড়া তালিকাসহ বিভিন্ন স্থানে মিলেছে ভিন্ন তথ্য। যে কারনে জেলা সমবায় কার্যালয়ের দেয়া নথিগুলোর সুত্র ধরে সর্বশেষ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের জাতীয় পরিচয় পত্র চেয়ে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে।

তবে বই প্রতীক নিয়ে নির্বাচিত পরিচালক বিশ্বজিৎ বড়ুয়া পরলোকগমন করেছেন। এবিষয়ে জানতে বিশ্বজিৎ বড়ুয়ার পুত্র রুপনজিৎ বড়ুয়াকে একাধিকবার ফোন করা হয় তবে কথা বলা সম্ভব হয়নি।

ঘটনায় স্থানীয় মালিক ও চালকদের মাঝে বিষয়টি নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে সমবায় কার্যালয়ের চট্রগ্রাম বিভাগীয় যুগ্ন নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা মুঠোফোনে প্রতিবেদককে জানান, এবিষয়ে জেলা সমবায় কার্যালয়কে নির্দেশনা দেয়া হবে।

এসময় ২০১৯ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বার্ষিক অডিট প্রতিবেদনে অসঙ্গতি রয়েছে জানানো হলে তিনি বলেন, কোনও ধরনের অনিয়ম বা অসঙ্গতিতে সমিতির কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত,গত ১১ জানুয়ারি”২০২৬ বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড় এর বিভিন্ন অনিয়মের বিষয়টি সমবায় অধিদপ্তর,ঢাকা এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) মিজ জেবুন নাহার এর নজরে আনা হয়।এসময় মুঠোফোনে তিনি বলেন,জেলা সমবায় কার্যালয় বিষয়টি দেখবে।তবে প্রতিকার পাওয়া না গেলে লিখিতভাবে অধিদপ্তর কে জানান,ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন→ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত করা আপনার নৈতিক দায়িত্ব–তথ্য সচিব মাহবুবা ফারজানা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১০

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

১১

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১২

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১৪

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১৫

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৮

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

২০
error: Content is protected !!