নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

থানচিতে স্থানীয় জনসাধারণের সাথে বিজিবি’র গণসংযোগ

Copy Link

থানচি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) বান্দরবানের থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩২২ সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগ সহকারে শুনেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী কর্তৃক তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচার কিংবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রম যেন সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রদান করার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।

সভায় বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

আরো পড়ুন→সেনাবাহিনীর সহায়তায় অবশিষ্ট বম পরিবার ফিরল নিজ গ্রামে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!