নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

সেনাবাহিনীর সহায়তায় অবশিষ্ট বম পরিবার ফিরল নিজ গ্রামে

Copy Link

থানচি প্রতিনিধিঃ দীর্ঘ ১১ মাস ২২ দিন পর বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় থানচি উপজেলার সীমান্তে শেরকর পাড়ায় আরও ৬ জন সদস্যসহ ১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরেছেন।

বিগত ২০২৫ সালে ০৫ ফেব্রুয়ারি পরিবারটি আতঙ্কে নিজ গ্রাম ছেড়ে মিজোরামে গমন করে। দীর্ঘ ১১ মাস ১৯ দিন পর গত ২৫ জানুয়ারি হরিনা হয়ে বান্দরবানে এসে অবস্থান করে পরিবারটি। ৩ দিন পর বুধবার বিকেলে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌছায়। বাকলাই পাড়া সেনা ক্যাম্প হতে পরিবারের সকলকে খাবার পরিবেশন করা হয়। এছাড়াও আগত পরিবারের সকলকে চিকিৎসা সহায়তা সহ নিত্যপ্রয়োজনীয় শুকনা রসদ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তারা নিজ গ্রামে বসতবাড়িতে ফিরে সুনখুপ বম (৭৬ বছর) বলেন,”বান্দরবান রিজিয়নের বাকলাই পাড়া সেনা জোনে থান্দুই পাড়া, সিমত্লাংপি পাড়া, প্রাতা পাড়া, বাকলাই পাড়া হতে বিভিন্ন সময়ে চলে যাওয়া বম পরিবার গুলো আস্তে আস্তে ফিরে এসে সুখে শান্তিতে বসবাস করছে জানতে পেরে আমরাও নিজ পাড়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরতে পেরে আমরা অনেক কৃতজ্ঞ।”

পরিবারটি এই ফিরে আসায় প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আমাদের পাশে ছিল এবং আছে। সেনাবাহিনীর সহায়তায় শূন্য হয়ে যাওয়া বম পাড়া গুলো পুনরায় জীবন ফিরে পাচ্ছে, যা আমাদের জন্য অনেক গর্বের।”

১৬ ইষ্ট বেংগল, বাকলাই পাড়া সেনা ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন আফিফ হাসান জানান, ” বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন ব্যবস্থা , নিরাপত্তা ও চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা বহাল থাকবে ।” এছাড়াও তিনি পাড়ার শিশুকিশোরদের নিয়মিত স্কুলে যাওয়া এবং পড়াশুনার বিষয়ে উৎসাহ প্রদান করেন।

আরো পড়ুন→বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!