babul khan
২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪০ জন

মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ফেলে পালালো চোরাকারবারি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৯ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নান্নাকাটা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল নান্নাকাটা বাজার এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৯ হাজার ৭১০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও, চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। উদ্বারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও পলাতক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!