নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

আলীকদমে ৩টি ইটভাটায় প্রশাসনের অভিযান, ৯ লক্ষ টাকা জরিমানা

Copy Link

বান্দরবানের আলীকদম উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রায় ৭হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে আলীকদম উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানাযায়, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই উপজেলার চারা বটতল এলাকায় এবিএম, দক্ষিণ পূর্ব পালং পাড়ায় এফবিএম এবং আমতলী এলাকায় ইউবিএম নামক তিনটি ইটভাটা গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ অবৈধ ইটভাটা কার্যক্রম চালানো হচ্ছিল। বনের কাঠ পুড়িয়ে ও পাহাড় কেটে পাহাড়ি মাটি উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে প্রতিটি ভাটা মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং পোড়ানোর জন্য মজুত রাখা ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তবে স্থানীয়দের অভিযোগ, জরিমানা করা হলেও ভাটাগুলো গুঁড়িয়ে না দেওয়ায় পুনরায় এগুলো চালু হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ এসব ভাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরো পড়ুন→বান্দরবানে শিশু সাংবাদিকতার দুইদিনব্যাপী কর্মশালা শুরু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!