নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আদিলুর রহমান খানের

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচারণা সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশ্ন রেখে বলেন, “আমরা কেমন বাংলাদেশ চাই?” তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

ভবিষ্যতে যেন আর কখনো গুম,কুন ও বিচার বর্হিভুত হত্যাকান্ড না ঘটে এবং কোনভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে সে লক্ষ্যেই জুলাই সনদ প্রনয়ন করা হয়েছে। তিনি বলেন, অতূতে সানাতেশে যে৷ অন্যায় -অবিচার হয়েছে, তার আর হতে দেওয়া হবেনা। এজন্য গণ অভুত্থানের সরকারের উদ্যােগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিকে আগামী ১২ফেব্রুয়ারী গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, একটি ভোট আগামী পাঁচ বচরের জন্য নির্ভয়ে আপনার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আরেকটি ভোট কগামী একশ বছরের জন্য দেমের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তাই গণভোটে সবাইকে “হ্যাঁ” ভোট দিতে হবে। উপদেষ্টা আরো বলেন, ন্যায়বিচার প্রতিস্টার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি দাবী করেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই “হ্যাঁ” ভোটের পক্ষে আর যারা ফ্যাসিবাদের পক্ষে তারা না বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি”র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো.রেজাউল মাকছুদ জাহেদী এবং পুলিশ সুপার মো.আব্দুর রহমান। সভায় বান্দরবানের বিভিন্ন অধিদপ্তরের সরকারী কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন গ্রামের কার্বারীরা (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!