নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৮ বিজিবি ব্যাটালিয়নটি বিগত ১৫ জানুয়ারি ১৯৯২ সালে ঢাকা সেক্টরের অধীনে প্রতিষ্ঠা লাভ করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন শেষে গত ১৩ মার্চ ২০১৮ হতে অদ্যাবধি পর্যন্ত পার্বত্য অঞ্চল বলিপাড়ায় সুনামের সাথে কর্তব্যরত রয়েছে।

দুর্গম পার্বত্য অঞ্চলের সীমান্ত রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়ন, চোরাচালান দমন, অপারেশন উত্তরণ-এর আওতায় কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন (সিআইও), অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্য পালন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

শত ব্যস্ততার মাঝেও ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে বাদ ফজর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এবং ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উল্লেখযোগ্য।

আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএ-৫৬৫৮ কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান এবং অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এছাড়াও আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ব্যাটালিয়নের সকল সদস্যের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

আরো পড়ুন→লামায় সন্ত্রাসী পাহারায় চলছে আওয়ামীলীগ নেতার অবৈধ ইটভাটা!

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!