নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৮ জন

লামায় সন্ত্রাসী পাহারায় চলছে আওয়ামীলীগ নেতার অবৈধ ইটভাটা!

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের গজালিয়া ইউনিয়নের দুর্গম অরণ্যেঘেরা পাহাড়ে সন্ত্রাসীদের পাহারায় চলছে আজিজ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানের মালিকানাধীন একটি অবৈধ ইটভাটা। স্থানীয়ভাবে এটি এসবিএম ব্রিকফিল্ড নামে পরিচিত।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় বিশাল এলাকা পাহাড় কেটে এবং বনাঞ্চলের কাঠ পুড়িয়ে এই ইটভাটা পরিচালনা করা হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন আওয়ামীলীগ নেতা আজম উল্লাহ খান ও তার দুই ছেলে ফরহাদ ও আলভি আর তাদের সহযোগী কবির নামে একব্যক্তি, ইটভাটার ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন । এলাকাটি একটু দুর্গম হওয়ার কারনে প্রশাসনের নজরে সহজে পড়েনা। প্রায় শতাধিক শ্রমিক নামধারী সন্ত্রাসীদের তত্ত্বাবধানে চলছে এই অবৈধ ইটভাটার কার্যক্রম। স্থানীয়দের ধারনা সন্ত্রাসীরা নোয়াখালী, চাটখীলসহ দেশের বিভিন্ন এলাকার পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের বিভিন্ন মামলার আসামী লোকজন হতে পারেন।

স্থানীয় সুত্রে জানা যায় ২০০১ সাল থেকে ২০০৯সাল পর্যন্ত আজম উল্লাহ খান আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে সময় আওয়ামীলীগের রাজনৈতিক ছত্রছায়ায় তিনি গজালিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড দুর্গম পাহাড়ী এলাকায় এসবিএম নামে ইটভাটাটি গড়ে তোলেন। ভাটাটি পাহারা দিতে সেখানে সন্ত্রাসী মোতায়েন রয়েছে। ফলে এলাকাবাসী ভয়ে কেউ মুখ খুৱতে সাহস পাচ্ছেন না।

সাম্প্রতিক সময়ে এসব অবৈধ কর্মকাণ্ডে ফরহাদ হোসেন ও আলভী তার দুছেলে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা আরো জানান, তিন পার্বত্য জেলায় অবৈধ সব ইটভাটা গুড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ থাকলেও প্রভাব ও টাকার বিনিময়ে এসবিএম ইটভাটার বিরুদ্ধে এখনো কার্যকর কোন অভিযান পরিচালিত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক জানান সম্প্রতি অবৈধ ইটভাটার তথ্য সংগ্রহ করতে এসবিএম ব্রিকফিল্ডে গেলে ছবি তোলার কারনে ভাটা মালিকের ছেলে ফরহাদ,ম্যানেজার কবির ও শ্রমিকরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা কেড়ে নেয়। এসময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভাটার চুল্লিতে ফেলে দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। তারা দাবী করেন তারা নাকি চট্টগ্রামের একজন রাজনৈতিক নেতার ক্যাডার হিসেবে তারা একাধিক হত্যাকান্ডে জড়িত। এখানে কয়েকজনকে চুল্লিতে পুড়িয়ে ফেললেও কিছুই হবে না বলে দম্ভোক্তি করেন।

এই বিষয়ে ইটভাটার মালিক মোহাম্মদ আজম উল্লাহ খানের কাছে জানতে চাইলে ইটভাটায় সন্ত্রাসীদিয়ে পাহারা দেওয়ার কথা অস্বীকার করেন। তবে স্বীকার করেন যে তার ইটভাটার কোন বৈধ অনুমোদন নেই। তবে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দায় তিনি শ্রমিকদের ওপর চাপিয়েছেন।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহারী পরিচালক মো. রেজাউল করিম বলেন জেলায় কয়টি ইটভাটা চালু আছে এই মুহূর্তে সঠিক তথ্য তার কাছে নেই। তবে লামা উপজেলার আজিজ নগর, ফাইতং ইউনিয়নসহ ৩১টি ইটভাটা চালু রয়েছে। গজালিয়া ইউনিয়নের আজম উল্লাহ খানের এসবিএম ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। জনবল ও লজিস্টিক সংকটের কারনে নিয়মিত অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, লামা উপজেলায় বর্তমানে ২৮টি অবৈধ ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে অনেকগুলো অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন সময়ে অবৈধ ইটভাটায় অভিযান করে ৪৪লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গজালিয়া ইউনিয়নের আজম উল্লাহ খানের এসবিএম ইটভাটাটি একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল। দুর্গম এলাকার সুযোগ নিয়ে আবারো চালু করেছেন বলে শুনেছি। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা পেলে দ্রুতই আবোরা অভিযান চালানো হবে বলে জানান তিনি।

আরো পড়ুন→বান্দরবান-কেরানীহাট সংযোগ সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!