নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে ৫ দূর্গম পাড়ায় শীতবস্ত্র বিতরণ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম।

 সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি ডুলুঝিড়ি, খৈয়া পাড়া ও বাকিছড়া পাড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

 

এছাড়াও একই উদ্যোগের অংশ হিসেবে আশপাশের আরও মোট ৫টি পাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই মানবিক কর্মসূচির মাধ্যমে শীতের কনকনে ঠান্ডায় কষ্টে থাকা শতাধিক পরিবার উপকৃত হয়।

অনুষ্ঠানে বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম (BTSWF) এর বান্দরবান অঞ্চল কমিটির সহ সভাপতি শান্তিলাল তঞ্চঙ্গ্যা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ কম্বলের অভাবে কষ্ট না পায় , সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে BTSWF এর পক্ষ থেকে প্রতি বছর ন্যায় ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। ক্যালেন্ডারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহায্য সহায়তা, চিকিৎসা, আর্থিক সহায়তা সহ সকল যোগাযোগের নম্বর উল্লেখ করা হয়েছে যার ফলে যেনো সকলের প্রয়োজনে তা সহায়তা পেয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা BTSWF-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খৈয়া পাড়ার কারবারি যতীন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, দুর্গম ও অবহেলিত পাড়াগুলোতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ায় প্রকৃত অর্থেই দরিদ্র মানুষের কষ্ট লাঘব হয়েছে। তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের (BTSWF) দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন→বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!