নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৪৫ জন

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Copy Link

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যই) উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের খৈয়া পাড়া মাঠে খৈয়া পাড়াবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এ মং।

টুর্নামেন্টে মোট ২২টি ফুটবল দল অংশগ্রহণ করে। পুরো আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশজুড়ে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাহাড়ি গ্রামের প্রাণবন্ত এই খেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শকের আগমনে জমে ওঠে পুরো আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, আমরা বান্দরবান পার্বত্য জেলায় পাড়া কারবারি এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে এমন সুন্দর আয়োজন প্রশংসনীয় বটেই। আমি এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই পাড়ার কারবারিসহ সংশ্লিষ্ট সকলকেই।

ফাইনাল খেলায় পুরাতন চড়ুই পাড়া ফুটবল টিম বনাম রেইচা লএম্বাঘোনা ফুটবল টিম মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রেইচা লম্বাঘোনা ফুটবল টিমকে ২-০ গোলে পরাজিত করে পুরাতন চড়ুই পাড়া ফুটবল টিম চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খৈয়া পাড়ার কারবারি সুকুমার তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবিরাম তঞ্চঙ্গ্যা সাবেক অর্থ সম্পাদক বান্দরবান সদর বিএনলি উচ্ছ মং মারমা সাধারণ সম্পাদক বাংলাদেশ অধিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখা আরো উপস্থিত ছিলেন প্রকৃতি বড়ুয়া আব্দুল মান্নান প্রমুখ। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অথিতি কে এস মং।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১২

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৩

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৪

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১৭

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১৮

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

২০
error: Content is protected !!