নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৮ জন

রুমা ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বান্দরবান জেলার রুমা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১টা ৩০ ঘটিকায় রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, ছাইপো পাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্ত মানুষের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ।

উল্লেখ্য, এর আগেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→বান্দরবানে বিজিবির অভিযানে মিয়ানমার ২ নাগরিক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!