নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৩ জন

বড়দিনে খ্রিষ্টান ধর্মালম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার নিয়ে বান্দরবান সেনা জোন

Copy Link

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ-২০২৬ উপলক্ষে বান্দরবানে ফাতিমা রাণী গীর্জাসহ বিভিন্ন চার্চ গুলোতে শুভেচ্ছা উপহার হিসেবে কেক,ফল ও নানান উপহার নিয়ে শুভেচ্ছা বিনিময় করে বান্দরবান সেনা জোন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলা সদরের জাদি পাড়াস্থ ফাতিমা রাণী গীর্জা প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে আয়োজিত বড়দিন উদযাপন অনুষ্ঠানে বান্দরবান সেনা জনের সেনা কর্মকর্তারা উপস্থিত হয়ে কেক কেটে,ফানুস উড়িয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বড়দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন এর উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি। এসময় তিনি বলেন,পার্বত্য বান্দরবান সব সম্প্রদায়ের মিলনস্থল। এখানে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।বড়দিন আমাদের মনে করিয়ে দেয় মানবতার বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন। যদি আমরা এটা মনে ধারণ করতে পারি তাহলে সমাজে শান্তি নিশ্চিত হবে।

অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে কেক কেটে ও আকাশে ফানুস উড়িয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অথিতি মেজর নাফিউ সিদ্দিকী রোমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম, পিপিএম, এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট এস এম সাব্বির আযম,ফাতিমা রানী গির্জার প্রধান পুরোহিত ফাদার সুধীর দাস,সিএসসি সহ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাদুরাম মিল্টন ত্রিপুরা, বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত সভাপতি খুশি রায় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা, এবং সমাজকর্মী বিশ্ব চন্দ্র ত্রিপুরা।

উল্লেখ্য, এর আগে রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আরো দুই দফায় মানবিক সহায়তা প্রদান করা হয়। ওই কর্মসূচিতে পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার ৩৯টি চার্চ/গির্জা কমিটি,পাড়াবাসী এবং ৩০০-এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, সামিয়ানা, টিন, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ,পিএসসি।

আরো পড়ুন→বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!