নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার বার্মিজ গরু জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযানে নাইক্ষ্যংছড়িতে ১৫টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়,ব্যাটালিয়ন সদরের টহলদল নির্ধারিত এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি দুর্গম সীমান্ত অঞ্চলে বেসামরিক জনগণকে সহায়তার মাধ্যমে বিজিবি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আরো পড়ুন→বীর বাহাদুরসহ আওয়াীলীগের শীর্ষনেতাদের গ্রেফতারে ২৪ ঘন্টা’র আলটিমেটাম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!