babul khan
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বীর বাহাদুরসহ আওয়াীলীগের শীর্ষনেতাদের গ্রেফতারে ২৪ ঘন্টা’র আলটিমেটাম

বৃহস্পতিবার সকালে বান্দরবান পুলিশ সুপার এর কার্যালয় ঘেরাও করে আওয়ামীলীগের নেতাদের গ্রেফতারে ২৪ঘন্টা আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও এনসিপি নেতাকর্মীরা।

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ফেরাও করে আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের বিক্ষুব্ধ ছাত্র- জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আওয়ামীলীগনেতাার্মীদের গ্রেফতারে ২৪ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

এসময় ইনকিলাব জিন্দাবাদ লীগ ধর- জবাই কর,লীগ ধর -জেলে ভর!, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি ছাত্র নেতা আসিফ ইকবাল বলেন, গত কাল রাতে পুলিশ সুপার বলে ছিলেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনও পর্যন্ত তা না করায় এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব লুক চাকমা, ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান সাংবাদিকদের বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে ডেভিল হান্ট নামে একটি অপারেশন চলমান আছে।গতকাল উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। এই অপরেশনকে আরও বেগবান করা হবে এবং যত দ্রুত সম্ভব এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার টিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এক দল বিক্ষুব্ধ ছাত্র-জানতা।পরে বিক্ষোভ মিছিল সহকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয় তারা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং এর বাসায় অগ্নি সংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন→বান্দরবানে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের চেষ্টা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে

নোয়াপতংয়ে শন সূচী চাকমার মৃত্যুতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর সমবেদনা

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

বেতছড়া স্কুল এন্ড কলেজে খাদ্য সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

১০

ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

১১

জিয়াউর রহমানের সমাধিতে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

১২

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

১৩

পাহাড়ি রাস্তার দুইধারে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম, বদলাচ্ছে অর্থনীতি

১৪

বান্দরবানে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিলো জেলা পরিষদ

১৫

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের

১৭

নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী

১৮

বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় ট্রাক খাদে পড়ে চালকসহ আহত অন্তত চার

১৯

আলিকদম সফরে কে এস মং, গেলেন মাতামুহুরি শিশু কল্যাণ অনাথালয়ে

২০