নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

বান্দরবানে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুতুপালং কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইসহাক (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ইসহাক টেকনাফ থানার হ্নীলা এলাকার পশ্চিম পানখালীর বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তকে নিরাপদ রাখতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিজিবির নিয়মিত এসব অভিযানে সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন→বান্দরবানে একতা ফাউন্ডেশনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!