babul khan
১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩২ জন

এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ৫০ মিটার ভেতরে জামালের ঘের এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রহমত উল্লাহ (২৫), পিতা—মোঃ হোসেন। ঠিকানা—এফডিএমএন ক্যাম্প-০৮ (ই), ব্লক-৮১।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরো পড়ুন→বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১০

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

১১

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১২

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১৪

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১৫

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৮

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

২০
error: Content is protected !!