babul khan
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৫ জন

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪১/২-এস হতে প্রায় ৫.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে করইবুনিয়া এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে টহলদল দ্রুত অভিযান চালায়। তবে মাদক কারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কেউ আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানের তৎপরতা বাড়ায় মাদক পাচারকারীরা চরম চাপে রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা আরও বেড়েছে।

আরো পড়ুন→আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১০

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

১১

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১২

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১৪

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১৫

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৮

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

২০
error: Content is protected !!