babul khan
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৫ জন

বান্দরবানে বেগম রোকেয়া দিবস পালিত

Copy Link

কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ বেগম রোকেয়া দিবস উপলক্ষে কন্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বান্দরবানের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং কিংডম অব নেদারল্যান্ডস-এর অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সোচ্চার’ প্রকল্পের আওতায় বিএনকেএস কনফারেন্স হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপম চাকমা। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অং চ মং মারমা এবং অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সুপম চাকমা বলেন,“বেগম রোকেয়ার চিন্তা ও দর্শন আজও আমাদের পথ দেখায়। নারী ও কন্যার প্রতি সহিংসতা শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি মানবাধিকার সংকট। ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে নেমকিম বম বলেন,“বেগম রোকেয়া আমাদের শিখিয়েছেন—শিক্ষা ও সচেতনতা নারীর প্রকৃত শক্তি। বর্তমানে ডিজিটাল সহিংসতা একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ থেকে মুক্তির জন্য নারীদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মানবাধিকার কর্মী অং চ মং মারমা বলেন,“নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধের পরিবর্তন জরুরি। নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”

অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুস তাঁর বক্তব্যে নারীর ডিজিটাল অধিকার প্রসঙ্গে বলেন,

“ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন সম্পর্কিত সচেতনতা বাড়ানো এবং সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনকেএস-এর এইচআর ও অ্যাডমিন ম্যানেজার সাইন সাইন এ মারমা। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনকেএস-এর প্রজেক্ট ফোকাল ভাননু স্যাম বম, ট্রেনিং অফিসার পারমিতা চাকমাসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা একমত পোষণ করেন যে নারীর অধিকার, শিক্ষা, ক্ষমতায়ন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব। সভা শেষে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!