নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৩ জন

বান্দরবানে দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

Copy Link

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় ও দুর্নীতি দমন কমিশন এর পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

পরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।এরপরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে অবস্থান করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দুর্নীতিবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অং চ মং এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। বান্দরবানের পুলিশ সুপার মো.আব্দুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, কক্সবাজার ও বান্দরবান সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক হুমায়ুন বিন আহমে,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!