নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৬ জন

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় ফার্মা কানেক্ট আয়োজিত

Copy Link

ভারত ও বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে সহযোগিতা আরও গভীর করতে ঢাকায় ‘ফার্মা কানেক্ট’ শীর্ষক নেটওয়ার্কিং ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের কোম্পানিগুলোর অংশগ্রহণের আগেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরেই ভারত ও বাংলাদেশের ওষুধশিল্পের মধ্যে কার্যকর পরিপূরক সম্পর্ক বিদ্যমান। ভারতের বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিল্পশক্তি এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান উৎপাদন সক্ষমতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ চেইন শক্তিশালী করতে, নতুন প্রযুক্তি গ্রহণে এবং ভবিষ্যৎ মুখী বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বে ফার্মাসিউটিক্যাল খাত কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি জানান, এপিআই সংগ্রহ, প্রসেস টেকনোলজি ও ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি সরবরাহে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে।

ভার্মা আরও বলেন, “সহযোগিতা বাড়লে শুধু শিল্পোন্নয়নই নয়, বরং দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আশা প্রকাশ করেন, ‘ফার্মা কানেক্ট’ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে এবং উদ্ভাবন-নির্ভর কাঠামোয় ভারত–বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সভাপতি আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশের ওষুধশিল্প বৈশ্বিক বাজারে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি হস্তান্তর, আরঅ্যান্ডডি সহযোগিতা এবং সরবরাহ চেইন সমন্বয় জোরদারে ভারতের সঙ্গে বাংলাদেশের আরও বড় ধরনের অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।

বাংলাদেশি ওষুধশিল্প প্রতিনিধিরা মনে করেন, এমন উদ্যোগ সীমান্তপারের সহযোগিতা বাড়াতে, প্রযুক্তি প্রাপ্তি সহজ করতে, সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন এই আয়োজন করে।

আগামী ২৫–২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের বহু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অংশ নেবে—যা বিশ্বব্যাপী উৎপাদক, উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের অন্যতম বৃহত্তম মিলনমেলা হিসেবে পরিচিত।

আরো পড়ুন→রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!