নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

নাফাখুমে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্নায় গোসল করতে নেমে চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ১৭ জনের একটি দল আলিকদম হয়ে থানচিতে আসে। তারা কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়াই নাফাখুম ঝর্না এলাকায় ঘুরতে যান। ঝর্নার পানিতে গোসল করার সময় সবাই উঠে এলেও দলের একজন সদস্য হঠাৎ স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্গম এলাকা এবং প্রবল পানির স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।

স্থানীয় পর্যটক গাইড মার্টিন ত্রিপুরা জানান, নাফাখুম ঝর্না বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গাইড রেজিস্ট্রেশন ছাড়া পর্যটকদের সেখানে যাওয়া আইনত নিষিদ্ধ হলেও অনেকেই নিয়ম ভেঙে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়ায়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করেছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে নিয়ম মেনে চলা জরুরি।

নিখোঁজ পর্যটকের বাড়ি ঢাকা ডেমরা থানা, সারুলিয়া, রসুলনগর গ্রামের মফিজুল ইসলাম ও মোসাম্মৎ রাশিদা বেগমের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৪) বলে জানা যায়। নিখোঁজ ব্যক্তির খোঁজে শনিবার সকাল পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন→আলীকদমে পিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!