নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

থানচিতে বিএনকেএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস-এর উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পিআরএলসি প্রকল্পের আওতায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে থানচি উপজেলার দুর্গম রেমাক্রি বাজার প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার রেমাক্রি দুর্গম এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীভিল সার্জন ডাঃ শাহীন হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সীভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান সদর হাসপাতাল আরএমও ডাঃ দিলীপ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, আলিকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হানিফ ও লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম প্রমুখ।

এছাড়া বিএনকেএস-পিআরএলসি প্রকল্পের ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, অর্গানাইজার ঙুইচ্যুং ম্রো, সাঅংচিং মারমা, অংসাথুই মারমা ও সিএনএইচপি উশৈসিং মারমা।

এসময় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ কম থাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

বিএনকেএস-এর কর্মকর্তারা জানান, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগীতায়, ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে, পিআরএলসি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। যাতে দুর্গম এলাকার মানুষও প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ বিনামূল্যে ওষুধ বিতরণসহ মা দলকে বারোমাসি সবজি বীজ ও মুরগির বিতরণ করা হয়।

আরো পড়ুন→থানচিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!