নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

থানচিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের স্বনামধন্য নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জনসংহতি সমিতির উদ্যোগে, বলিপাড়া এলাকাবাসী আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমা ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচির হিসেবে স্মরণ সভার পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সাঙ্গু সেতু সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলার বলিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণে আলোচনা সভা করা হয়।

মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংপাড়া কারবারি মংঞোচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুথাং পাড়া কারবারি এওয়াং খুমী, ইমারাং ত্রিপুরা, বলিপাড়া কারবারি মংবাথোয়াই মারমা, জনসংহতি সমিতির বলিপাড়া ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদক শান্তি চাকমা ও উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সিংওয়াইমং মারমা প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক অলিন্দ্র ত্রিপুরা। এছাড়া জনসংহতি সমিতির, এলাকার জনসাধারণ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের স্বার্থ রক্ষায় আপসহীন নেতা। তার দেখানো পথেই আজও পার্বত্য অঞ্চলের মানুষ ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

স্মরণ সভা শুরুতেই তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে জনসংহতি সমিতি, নারী সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!