নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

Copy Link

থানচি প্রতিনিধিঃ থানচির বলিবাজারে মধ্যরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায়, বিজিবির সদস্যদের অংশগ্রহণে ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নেভানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদোকানের মাঝখানের ঠিক পিছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে দাবি করছেন অনেকেই।

এই দুর্ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরো ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানদার এবং স্থানীয়দের মাধ্যমে ক্ষয়ক্ষতি পরিমান অনুমানিক ৫ কোটি টাকা বলে জানা যায়। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন দোকানদার আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বলে জানাযায়।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, বলিপাড়া বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার খবর পেয়ে সথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, বলিপাড়া বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার অনুসন্ধানে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৮ বিজিবির বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মধ্যরাতে বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবি সদস্যরা ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বিজিবির মাধ্যমে ফায়ার সার্ভিস স্টেশনের খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবির পর্যবেক্ষণ করছে।

এইদিকে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানদার ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি ওলামাদলের পরিচিতি সভায় সাচিং প্রু জেরী

আরো পড়ুন→

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!