নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

থানচিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার, বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে।

জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-০১ টি, গাদা বন্দুক ০২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।

আরো পড়ুন→জাতীয় নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের প্রত্যাশা জামায়াতের: অধ্যাপক আহসান উল্লাহ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!