নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

নাইক্ষ্যংছড়িতে রাবার ধুমঘরে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন কোম্পানির রাবার ধুমঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ টন রাবার পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে ধুমঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোম্পানির সুপারভাইজার মোহাম্মদ ইউনুস বলেন, “আগুন লাগার সময় আমরা কেউই ঘটনাস্থলে ছিলাম না। ধারণা করা হচ্ছে ধুমঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫ টন রাবার পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকার মতো।

এলাকাবাসীর দাবি, রাবার ধুমঘরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধুমঘরের চুলা অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রাবার ধুমঘরগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন→নারী নেতৃত্ব জাতির গৌরব-উন্নয়নের প্রতীক: মহিলা সমাবেশে সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!