নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

পুলিশের ধরাছোঁয়ার বাইরে দাগী ডাকাত রহমত উল্লাহ

Copy Link

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ও কালারমার ছড়া পাহাড়ি জনপদে ফের সক্রিয় হয়ে উঠেছে গ্রুপভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম। এসব অপরাধের নেতৃত্ব দিচ্ছে মানবপাচার, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত রহমত উল্লাহ ওরফে প্রকৃত ডাকাত রহমত।

স্থানীয় সূত্র জানায়, রহমত উল্লাহ দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে এলাকায় খুন, গুম, চাঁদাবাজি, মানবপাচার ও মাদক বাণিজ্যের মতো অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষ চরমভাবে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

রহমত উল্লাহ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মুকবেকী এলাকার ফিরোজ আহমদের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মহেশখালী থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলা গুলো হচ্ছে এফআইআর নং-৩৫/১৫০, তারিখ: ১৮ জুলাই, ২০২০ – অস্ত্র আইন ১৮৭৮। এফআইআর নং-৩৪, তারিখ: ২৬ ডিসেম্বর, ২০১৪ – মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২। এফআইআর নং-৬/১২১, তারিখ: ০৬ জুলাই, ২০২০ – দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারা।জিডি নং-১৭৪৫, তারিখ: ২৯ নভেম্বর, ২০২২।

স্থানীয়দের অভিযোগ, রহমত উল্লাহ ও তার সহযোগীরা শাপলাপুর ও কালারমার ছড়ার পাহাড়ি জনপদকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গেলেও রহমত উল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ফলে তার দাপট আরও বেড়েছে।

একাধিক মামলার আসামি ও কুখ্যাত অপরাধী হয়েও রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, রহমতের মতো দাগী অপরাধী কিভাবে বছরের পর বছর ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে?

মহেশখালীর পাহাড়ি জনপদে চলমান অপরাধ দমনে রহমত উল্লাহকে গ্রেফতার করা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে জনপদে সহিংসতা ও সন্ত্রাস আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক–১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!