নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০০ জন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক–১

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অভিযান চালিয়ে বার্মিজ ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদর্শগ্রাম চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. জুবায়ের (১৮)। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের নুরুল হাকিমের ছেলে। তার কাছ থেকে ৩,৯৬০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুবায়েরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।

অভিযান প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস বলেন, “মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করেছে এবং মাদক ব্যবসায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন→বালাঘাটা সম্প্রীতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শুভসূচনা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!