নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৭ জন

বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ

Copy Link

বান্দরবান মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্য বিক্রেতাদেরকে টোল-ট্যাক্স না দিতে অনুরোধ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মারমা বাজার পরিদর্শনকালে তিনি বিক্রেতাদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। তবে তার এমন নির্দেশনা সত্ত্বেও বাজার ইজারাদারের প্রতিনিধি নির্বিঘ্নে টোল-ট্যাক্স আদায় করে যাচ্ছেন।

জেলা পরিষদের অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মারমা বাজার থেকে টোল-ট্যাক্স তোলার জন্য টেন্ডার পেয়েছেন মেসার্স মিল্টন ট্রেডার্সের স্বত্বাধিকারী মাও সেতুং তঞ্চঙ্গ্যা। তিনি আদায়কারী হিসেবে নিয়োগ দেন মো. আব্দুল মাবুদকে। পরে আব্দুল মাবুদ টোল আদায়ের দায়িত্ব দেন চসা মং মারমা (বাবু) নামে আরেকজনকে। তবে এখনো বাজার ফান্ড থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের কোনো অনুমোদন দেওয়া হয়নি।

এ অবস্থায় চসা মং মারমা বাজারে বসে টোল তুলছেন। তিনি জানান—এক গাড়ি কলা ছড়ার জন্য দেড় হাজার টাকা, এক গাড়িতে ৬–৭ শ’ কলার ছড়ি বহন করা যায়। জুমে উৎপাদিত মারফা শসা প্রতি মণ ২০ টাকা, শুকনা হলুদ প্রতি মণ ১২০ টাকা,বরবটি প্রতি মণ ২০ টাকা,আদা প্রতি মণ ৩০ টাকা এভাবেই কৃষিপণ্যের ওপর টোল ধার্য করে আদায় করা হচ্ছে।

তারাছা থেকে আগত জুমে উৎপাদিত কৃষিপণ্য বিক্রেতা থুইনু প্রু (৫০) বলেন, “প্রতি বাজারবারে আমাকে ৫০ টাকা টোল দিতে হয়। আজ বুধবারও দিয়েছি।” একই অভিযোগ করেন বাঘমারা থেকে আসা সামাচিং মারমা (৫৫)। তিনি জানান, “প্রতি বাজারবারে ৪০ টাকা করে টোল দিতে হয়। আজও দিয়েছি। তবে চেয়ারম্যান যেহেতু সরাসরি এসে বলেছেন টোল না দিতে, তাই ভবিষ্যতে আর দেব না।”

এদিকে মারমা বাজারে পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “মারমা বাজার বাজার ফান্ডের আওতাভুক্ত নয়। তাই বাজার ফান্ডের ইজারাদারের এখান থেকে টোল আদায়ের কোনো অধিকার নেই। বিক্রেতাদের কাছ থেকে টোল-ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে।”

মারমা বাজার পরিদর্শনে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, ক্য সা মং মারমা, উছো মং মারমা, চনুমং মারমা, নারী নেত্রী কৃপা ত্রিপুরা প্রমুখ।

আরো পড়ুন→বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!