babul khan
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪১ জন

বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি

বান্দরবানের মারমা বাজারে অস্থায়ী কাঁচাপণ্য বিক্রেতাদের কাছ থেকে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে গণস্বাক্ষরযুক্ত আবেদনপত্র বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নিকট জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর পক্ষ হয়ে ডা. মং উষাথোয়াই, জনাব কেএস মং মারমা, জনাব চনুমং মারমা, জনাব উছোমং মারমা, জনাব থোয়াই সিং প্রু লুবু উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর এই আবেদনপত্র জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়,বান্দরবান পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মারমা বাজার এলাকায় পাহাড়ি হতদরিদ্র মানুষ, বিশেষ করে নারীরা, দীর্ঘদিন ধরে জুমচাষে উৎপাদিত পণ্য ও শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

এলাকাবাসীর দাবি,মারমা বাজার নামে পরিচিত হলেও এটি মূলত বান্দরবান বাজার ফান্ডের আওতার বাইরে এবং কোনো তালিকাভুক্ত হাট বা বাজার নয়। ফলে বাজার ফান্ড আইনের অধীনে এখান থেকে কোনো টোল-ট্যাক্স আদায় করার সুযোগ নেই। তবুও দীর্ঘ দেড় দশক ধরে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল অবৈধভাবে টোল-ট্যাক্স আদায় করছে।

আবেদনকারীরা আরও উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে এই বাজার বান্দরবানের একমাত্র প্রসিদ্ধ আবাসিক এলাকার পাশে গড়ে উঠেছে। দরিদ্র জনগোষ্ঠী সড়কের দুই পাশে ফুটপাতে বসে তাদের কাঁচাপণ্য বিক্রি করে আসছে। যুগ যুগ ধরে তাদের এই কার্যক্রমের মাধ্যমেই বাজারটি “মারমা বাজার” নামে পরিচিতি ও ঐতিহ্য লাভ করেছে।

তারা বলেন, ১৯০০ সালের শাসনবিধিতে জুমিয়াদের কৃষিপণ্যের ওপর কর, টোল-ট্যাক্স নিষিদ্ধ রাখা হয়েছে। এমনকি বাংলাদেশের বর্তমান রাজস্ব আদায় বিধিতেও আদিবাসীদের কৃষিপণ্য টোলমুক্ত রাখা হয়েছে। কিন্তু এসব আইনি বিধান উপেক্ষা করে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে।

এ প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, বাজার ফান্ড কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে হতদরিদ্র বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের জীবিকার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

আবেদনে ডা. মং উষাথোয়াই, কেএস মংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহুসংখ্যক স্থানীয় বাসিন্দা স্বাক্ষর করেছেন। তারা অবিলম্বে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই বিষয়ে স্হানীয় বাসিন্দা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন,আমরা জন্ম লগ্ন থেকে দেখে আসছি এই বাজারে জুম চাষী’রা,দূর দূরান্ত থেকে নারী’রা জুমের উৎপাদিত পণ্য রাস্তার দুপাশে বসে বিক্রি করে আসছে। অন্যদিকে ১৯০০ সালের শাসনবিধিতে লিখা আছে জুমিয়াদের কৃষিপণ্যের উপর সকল প্রকার কর,টোল-ট্যাক্স বন্ধ রাখা এবং বাংলাদেশ সরকারের রাজস্ব কর আদায় বিধিতেও আদিবাসীদের জন্যে কর আদায় আওতামুক্ত রাখা হয়েছে। পরিতাপের বিষয় হলো,বান্দরবান বাজারের টোল-ট্যাক্স আদায়ের ইজারা দেখিয়ে এই মারমা বাজার হতে অবৈধ টোল-ট্যাক্স আদায় করার বিষয়টি বাজার ফান্ড কর্তৃপক্ষ অবহিত থাকলেও রহস্যজনক কারণে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেয়নি।

এর ফলে হতদরিদ্র মানুষের জীবিকার উপর আঘাত করছে স্বার্থন্বেষি মহল। পরিতাপের বিষয় কেউ কখনো এই বিষয়ে পদক্ষেপ নেননি,তাই এই অবৈধ টোল-ট্যাক্স আদায়ে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এই সকল অনিয়ম বন্ধে উদ্যোগ নিয়েছি।

ঐতিহ্যবাহী মারমা বাজারের অবৈধ টোল-ট্যাক্স আদায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে টোল-ট্যাক্স বন্ধ করে আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আরো পড়ুন→বান্দরবানে ১৭২ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে

নোয়াপতংয়ে শন সূচী চাকমার মৃত্যুতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর সমবেদনা

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

বেতছড়া স্কুল এন্ড কলেজে খাদ্য সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

বান্দরবানের দুর্গম এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার

আকরাম হোসেন ভূঁইয়া অমি ছাত্রদল দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি

১০

ছাত্রদল দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আরফান হোসেন ভূঁইয়া অভি

১১

জিয়াউর রহমানের সমাধিতে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

১২

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

১৩

পাহাড়ি রাস্তার দুইধারে থোকায় থোকায় ঝুলছে কাজুবাদাম, বদলাচ্ছে অর্থনীতি

১৪

বান্দরবানে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিলো জেলা পরিষদ

১৫

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের

১৭

নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী

১৮

বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় ট্রাক খাদে পড়ে চালকসহ আহত অন্তত চার

১৯

আলিকদম সফরে কে এস মং, গেলেন মাতামুহুরি শিশু কল্যাণ অনাথালয়ে

২০