নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬১ জন

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মংনিউ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।

এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন→থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক সংলাপ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!