Khaled Mahabub Khan Arafat
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৬৮ জন

থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক সংলাপ

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে অংশীদারিত্ব ভিক্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার সহায়তায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে ইউনিয়ন পরিষদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগীতায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়নে, অংশীদারিত্ব ভিক্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের, বিএনকেএস এনজিও পিআরএলসি প্রকল্পের মনিটরিং অফিসার রামখম বম সঞ্চালনায়, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপ মেডিকেল অফিসার ডাঃ মিথোয়াইচিং মারমা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে আলোচনা করে বলেন, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন যত্ন, বয়ঃসন্ধি কালের শারীরিক অবস্থার উন্নতি করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে অন্যান্য বিষয়ে জনসচেতনতা জন্য কাজ করা হয়। সরকারি সুযোগ-সুবিধা ভোগে নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। তাই জনপ্রতিনিধিদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

এসময় বলিপাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর উবাসা মারমা, ইউপি সদস্য পিতরাং ত্রিপুরা, অংসিংম্যা মারমা, গোপাদেবী চাকমা, অংশানু মারমা ও উচনু মারমা সহ অন্যান্য মেম্বার ও মহিলা মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, ইউনিয়ন অর্গানাইজার সাথোয়াইপ্রু মারমা, পুষ্টি আপা য়ইসিংনু মারমা, য়ইম্যানু মারমা ও নুমেসিং মারমা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বিএনকেএস পিআরএলসি প্রকল্পের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!