নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪০ জন

বেহাল দশা রুমা উপজেলার বেথেল পাড়া-মুননোয়াম পাড়া সড়ক, দুর্ভোগে ৩০ গ্রামের ১০ হাজার মানুষ

Copy Link

রুমা প্রতিনিধিঃ উপজেলার গুরুত্বপূর্ণ বেথেল পাড়া হতে মুননোয়াম পাড়াগামী কার্পেটিং সংযোগ সড়কটি নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যেই সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এই সড়কে এখন বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ টিরও বেশি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

স্থানীয় এলাকাবাসীরা জানান, এটি রুমা উপজেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে ও যানবাহনে করে রুমা বাজারে যাতায়াত করেন। বাজারে পৌঁছাতে অনেককে প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। সড়কটি মূলত পাহাড়ি এলাকার ফল, সবজি, কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম হওয়ায় এর দুরবস্থার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য ও কৃষির ওপর।

ভোগান্তিতে স্থানীয়রা বেথেল পাড়া, মিনঝিড়ি পাড়া, ক্যলুংক্ষং পাড়া, চাইরাগ্র পাড়া, সালেম পাড়া, মুননোয়াম পাড়া, বাত্লাং পাড়া, মুয়ালপি পাড়া, নিয়াংক্ষং পাড়া ও আশেপাশের আরও অনেক পাড়ার বাসিন্দারা প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে থাকেন। বর্ষা মৌসুমে সড়কটি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে বেথেল পাড়া থেকে মুননোয়াম পাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বড় গর্তের কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমারা প্রতিদিন তিন-চারবার এই রাস্তায় হাঁটি। বাজারে যাওয়া-আসা করা এখন খুবই কষ্টকর হয়ে গেছে। গাড়ি দিয়ে গেলে দুর্ঘটনার শঙ্কা থাকে। রাস্তা সংস্কার হলে অনেকটা স্বস্তি মিলবে।”

সড়কটির করুণ অবস্থার কারণে শুধুমাত্র সাধারণ জনগণ নয়, বরং সরকারের বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতেও পড়ছে নেতিবাচক প্রভাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১২ কোটি টাকা ব্যয়ে এলজিইডি প্রকল্পের আওতায় “ইমন হাসান কনস্ট্রাকশন” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের মাত্র দুই বছরের মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজের কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শ্রী বিদ্যুচরণ ধর বলেন, “আমরা এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য চাহিদা পাঠিয়েছি। অফিস থেকে আদেশ না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারছি না।”

এলাকাবাসী দ্রুত এই সড়কটি পুনরায় সংস্কার ও টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এই রাস্তা ঠিক না হলে শুধু দুর্ভোগই নয়, বরং দুর্ঘটনার শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে প্রতিদিন।

বান্দরবানের রুমা উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন। এটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রশ্ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর ন্যায্য প্রত্যাশা।

আরো পড়ুন→বান্দরবানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

১০

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১২

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১৩

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৪

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১৫

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১৬

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৭

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৮

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৯

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

২০
error: Content is protected !!