নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯০ জন

বান্দরবানে ফুটবল উন্মাদনা: সেনা ও সিভিল সমন্বয়ে রিজিয়ন কাপ ফাইনাল

Copy Link

দীর্ঘ এক দশক পর বান্দরবানের ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনল সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫। সেনা ও সিভিল প্রশাসনের যৌথ সমন্বয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের কেন্দ্রে ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ।

গত ১০ বছর ধরে পাহাড়ে বড় কোনো ফুটবল আয়োজন না হলেও মেজর ইয়াসিনের উদ্যোগে এ বছর রোয়াংছড়ি ও বান্দরবান সদর—উভয় এলাকায় টানা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। তাঁর সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা প্রতিযোগিতাকে শুধু একটি খেলা নয়, বরং সম্প্রীতির উৎসবে পরিণত করেছে।

আজ বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করেছে-ফুটবল আবারও পাহাড়ে ফিরে এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন।

 তিনি বলেন,“খেলাধুলা জাতীর জীবনে অনন্য ভূমিকা পালন করে। বিশেষ করে বান্দরবানে ফুটবলকে পুনর্জীবিত করার এই মহৎ উদ্যোগে আমি গভীরভাবে সন্তুষ্ট। সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বসাধারণের সহযোগিতায় আজকের এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে, এ অঞ্চলের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। তবে এই বিশাল আয়োজনের পেছনে মূল নেতৃত্ব, মূল পরিকল্পনা ও প্রকৃত কারিগর ছিলেন আমাদের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান—মেজর এম এম ইয়াসিন আজিজ। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমেই এ প্রতিযোগিতা সফল হয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামণি ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুল করিম।

স্থানীয় ক্রীড়া সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন পর বান্দরবানে এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন সামাজিক সম্প্রীতি দৃঢ় করার পাশাপাশি তরুণদের মাঝে দলবদ্ধতা ও শৃঙ্খলার শিক্ষা দিচ্ছে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

উল্লেখযোগ্য যে, আগামী মাসে বান্দরবান সদর উপজেলায় আন্তঃউপজেলা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন মেজর এম এম ইয়াসিন আজিজ। তাঁর নেতৃত্বে পাহাড়ি ফুটবল আরও সমৃদ্ধ হবে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।

আরো পড়ুন→বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!